https://www.airbnb.com/rooms/12744537?preview
Affordable Housing in Bangladesh
Tuesday, June 21, 2016
Saturday, February 28, 2015
বাসস্থান বাংলাদেশে
সবাই চায় একটি সুন্দর বাসা। অন্য, বস্ত্র আর বাসস্থান হোল মানুষের মৌলিক চাহিদা। কিন্তু সম্প্রতি বাংলাদেশে একটি ভালো বাসা কিনতে পারা সবার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। মুলত বাসা কেনার জন্য টাকার অভাব কিংবা পর্যাপ্ত অর্থ সংস্থান সবার পক্ষে হয়ে ওঠে না। কিন্তু তারপর ও মৌলিক চাহিদা মেটানোর জন্য, একটি বাসার চাহিদা থাকেই। কিন্তু কথা হোল, কত দাম ঠিক দাম একটি বাসার জন্য? ঢাকাতে এখন একটি সাধারন বাসার দাম কম পক্ষে ১ কোটি টাকা। সেই বাসাতেই ভাড়া থাকা যায় মাসে ২৫০০০ টাকাতে। ১ কোটি টাকার ব্যাংক মুনাফা প্রায় ১ লাখ টাকা। তার মানে প্রায় ৭৫০০০ টাকা আপনার হাতে থাকে বাসা ভাড়া দেয়ার পর ও। এখন আপনি বলবেন যে তারপরও সেই বাসা ও তো বাত্সরিক কিছু দাম এ বাড়ে ! কিন্তু সেই বাড়ার পরিমান এখন ততটা নয় আগে, তার মানে এই কয়েক বছর এগিয়ে যথেষ্টই ছিল। বলা যায় যে এই বর্ধনের পরিমান বাৎসরিক বড়জোর ১০%, তার মানে এই যে আপনি যদি একটা বাসা ১ কোটি টাকা দিয়ে কেনেন, তার দাম দিগুন হবে দশ বছরে। অপর দিকে, সেই পরিমান টাকা ব্যাংক থেকে মুনাফা হিসাবে আসতে পারে ১০ বছরে ৪ গুন কিংবা তার চেয়ে কিছু বেশি। মনে করুন একটা বাসা ঢাকা শহরে জার দাম আশি লাখ টাকা। একই বাসা আপনি ভাড়া দিয়ে থাকতে পারেন ১৬০০০ ষোল হাজার টাকাতে। তার মানে আপনার মাসিক সঞ্চয় ৮৫০০০ টাকা যদি আপনি বাসাটি না কিনে ভারায় থাকেন। সেই টাকা আপনি অন্য কোন সস্থানে বিনিয়োগ করতে পারেন। যদিও নিজের বাসার একটি মানসিক শান্তির বিষয় আছে। টাকা থাকলে তাতে তো কোন অসুবিধা নেই।
ওপরের ছবিতে দেখা যায় যে ৭৭% কম খরচ উক্ত বাসা ভাড়া থাকতে কেনার চেয়ে। প্রশ্ন হলো যে তাহলে বাসার দাম এত কিবাভে বার্লো গত ১ দশকে? এর উত্তর অনেক বড় এবং বিশদ। মূলত বাসা মানুষ ২ কারণে কিনে থাকে। ১ কারণ, থাকার জন্যে , ২য় কারণ বিনিয়োগ। আগে সবাই ভাবত যে বাসে কিনব আর ৫ বছর পরই বাসাটির দাম দিগুন হলে লাভ হবে. কিন্তু এখন দেখা যাচ্ছে বাসার দাম আর আগের মত দ্রুত বাড়ছে না. ৫ বছরে দিগুন হবার সম্ভাবনা তো খুবই কম. তা ছাড়া যারা বাসা কিন্ত বিনিয়োগ এর আশায়, তারা এখন দেখে যে একই দাম পৃথিবীর অনন্য দেশে বাসা পাবার যায় যার ভাড়া ও মল্য বর্ধনশীলতা ঢাকার চেয়ে বেশি। তো তারা তাহলে বাসা এখানে কিনবে কেন?
তাছাড়া অবকাঠামো বিষয়ক বিষয় আছে। আমাদের দেশের অবকাঠামো আশেপাশের অনেক দেশের অবকাঠামোর চেয়ে দুর্বল থাইল্যান্ড মালয়েশিয়া ইত্যাদি দেশের অবকাঠামো আমাদের চেয়ে ভালো।
Subscribe to:
Posts (Atom)

